নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

রাশেদুজ্জামান, স্টাফ রিপোর্টারঃ
নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, সংবাদপত্র ছবি:
নরসিংদীতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল, সংবাদপত্র ছবি:

নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাইবার দলের উদ্যোগে প্রয়াত দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সন্ধ্যায় নরসিংদীর মাধবদী এলাকার Cap 10 লাউঞ্জে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী-১ (সদর) আসনে ধানের শীষের কান্ডারী জনাব খায়রুল কবির খোকন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা ও স্থানীয় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে প্রয়াত দেশনেত্রীর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের কথা স্মরণ করা হয়।

দোয়া শেষে দেশ ও জাতির কল্যাণ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজকরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অবিস্মরণীয় নাম। তাঁর আদর্শ ও ত্যাগ নতুন প্রজন্মের রাজনীতিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

দোয়া মাহফিল সফলভাবে আয়োজন করায় নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাইবার দলের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত