সংরক্ষিত নারী আসনে আলোচনায় ছাত্রদল নেত্রী এলিনা

সংবাদপত্র প্রতিবেদক
 ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে এমপি পদে বিএনপির মনোনয়ন পেতে আগ্রহী জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক তানজিয়া আফরিন এলিনা। 

জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ আসনে বিএনপি দলীয় প্রার্থীর রফিকুল আলম মজনুর পক্ষে প্রচারে সক্রিয় অংশগ্রহণ করেন এলিনা। তাকে নিয়ে পরশুরামে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক আলোচনা রয়েছে। দীর্ঘদিন ধরে দলীয় রাজনীতিতে সক্রিয় তানজিয়া আফরিন এলিনা  নারী অধিকার, সামাজিক ‎উন্নয়নে কাজ করে আসছেন।

কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব পালনের পাশাপাশি নিজ এলাকার বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তার সম্পৃক্ততা রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

তানজিয়া আফরিন এলিনা পরশুরাম উপজেলার সলিয়া গ্রামের বাসিন্দা। তিনি জাতীয়তাবাদী  ছাত্রদলের  দলের কেন্দ্রীয়  কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক । এর আগে কেন্দ্রীয়  কমিটির সহ-সাধারণ সম্পাদক ও ফেনী জেলা ছাত্রদলের ২নং সদস্য  ছিলেন। ছাত্রজীবনে তিনি পরশুরাম সরকারি কলেজ ও তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র রাজনীতি করেছেন।  

উল্লেখ্য, সংরক্ষিত মহিলা আসনের এমপিরা সাধারণত রাজনৈতিক দলের মনোনয়নের ভিত্তিতে নির্বাচিত হন। এক্ষেত্রে তানজিয়া আফরিন এলিনার প্রার্থী হওয়া স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনা তৈরি করেছে।

‎‎তানজিয়া আফরিন এলিনা বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে মনোনয়ন দেয়, তাহলে আমি পরশুরাম, ফুলগাজী ও ছাগললাইয়ার উন্নয়ন ও নারীর ক্ষমতায়নে সর্বোচ্চ আন্তরিকতা দিয়ে কাজ করব।

এলাকার খবর

পাঠকের আগ্রহ

সম্পর্কিত